নতুন ভাইরাস ছড়াচ্ছে মুরগি, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
মহামারি করোনার মধ্যে বিশ্বে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। মুরগির মাধ্যমে এই রোগে সংক্রামিত হয়ে এরই মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন।

ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করা হয়েছে, খবর সিএনএন।

সম্প্রতি সিডিএস থেকে জানানো হয়, ৩৬৮ জন গত ২০ মে থেকে অসুস্থ। চলতি বছরে এ নিয়ে মোট ৪৬৫ জন পোলট্রি সম্পর্কিত সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে। মোট ৪২টি প্রদেশ থেকে এই খবর এসেছে।

গত বছরও এই সময়ে একই নামের ভাইরাসে অসুস্থ হওয়ার খবরও রয়েছে।

ওকলাহোমায় সংক্রমণের জেরে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থদের প্রতি তিনজনের মধ্যে একজন শিশু, যার বয়স পাঁচ বছরেরও কম।