নদীর মোহনা থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদের মোহনা থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২১ টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে কোস্টগার্ডের দক্ষিন জোনের পাথরঘাটা স্টেশন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে মাছের ককসেট থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, সুন্দরবনসহ পাথরঘাটা উপকুলীয় এলাকায় ডাকাতি করার জন্য কলাপাড়া থেকে পাথরঘাটার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে পাথরঘাটা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষঘালী নদীর মোহনায় অবস্থা নেই। পরে কোস্টগার্ডের টের পেয়ে লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই ট্রলারে মাছের ককসিটের ভিতর বরফ থেকে ৭ টি দেশীয় পিস্তল ১৪টি একনলা বন্দুক(পাইপগান) ও ১০ টি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা একটি ডাকাত দল ডাকাতি করার জন্যই সঙ্গবদ্ধ হচ্ছিল। ট্রলার ও অস্ত্র পুলিশে হস্তান্তর করা হবে।