নলছিটিতে অগ্নিকাণ্ডে তিন ঘর ভস্মীভূত

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাষ্টার বাড়ির তিনটি বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। রবিবার (০৬ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১২ টায় দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর ঘন্টাব্যাপী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক ও এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে প্রায় কোটি টাকার মালামাল, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে।রাস্তায় বসার উপক্রম হয়েছে এ তিনটি পরিবারের।