নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার মালিক আরিফুলকে ১লাখ টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় দিকে পৌর এলাকার সুগন্ধা নদীর তীরে মল্লিকপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ড্রেজার মালিক আরিফুল রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন বলেন, অভিযুক্ত ড্রেজার মালিক আরিফুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং আগামীতে আর কখনো সুগন্ধা নদীতে অবৈধ বালুর ব্যবসা করবেনা বলে মুচলেকা রেখে দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন এই অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান সহ আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।