নলছিটিতে চেয়ারম্যান প্রার্থীর তহবিল থেকে পাঁচশত পরিবারে অর্থ সহায়তা

নলছিটি প্রতিনিধি, ঝালকাঠী।।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাক্তিগত তহবিল থেকে ৫ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন সাবেক বি.জি ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়র মোঃ গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (১১ মে) সকাল ১০ টায় সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে উপস্থিত ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু বাচ্চাদের হাতে নগদ অর্থ ও মুখে মাস্ক পড়িয়ে দেন তিনি।

সুবিদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্রতি বছরই ঈদে আমি নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করে আসছি। এবছর করোনা ভাইরাস ও বৈরী আবহাওয়ার কারণে নিজ বাড়িতে বসেই নগদ অর্থ বিতরণ করছি। আল্লাহর রহমতে এটা চালিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মোদাচ্ছের হোসেন, বাচ্চু মাষ্টার, শিক্ষক সাইদুর ইসলাম ও চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিনের সহধর্মিণী মোসাঃ রুবিনা বেগম।