নলছিটিতে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটিতে একইদিনে দুই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুযারি) দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে রাত ১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নলছিটি পৌরসভার পুরাতন পোস্ট অফিস সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকন।
একই দিন সকাল সাড়ে সাতটায় নলছিটি পৌর শহরের নান্দিকাঠী এলাকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক সিকদার (অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার) বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে বসে ইন্তেকাল করেন।

সরকারী মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যথাক্রমে শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় ও বাদ জুমা উভয়ের নামাজে জানাজা রাষ্ট্রীয় সম্মাননায় প্রদান করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মোঃ সাখাওয়াত হোসেন’ ও নলছিটি থানার একটি চৌকস পুলিশ সদস্যের দল মুক্তিাযোদ্ধাদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে উভয় বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।