নলছিটিতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি।।
নলছিটিতে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সিকদার, নাহনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, যুবলীগ নেতা মামুন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনীক সিকদার, সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান, মুক্তিযোদ্ধা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমীন।

এছাড়াও একই দিন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের গোহাইলবাড়ী জে.এম. মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।