নলছিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় ম্যুরালটি নির্মাণ করা হবে। নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক দুলাল শরীফ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্দন দাস, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম হোসেনপ্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।