নলছিটিতে বালু চুরি ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই জনকে ৮০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (০৫ জুলাই) উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাট করতে এলে ড্রেজারটি আটক করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় মিঠু ও সিরাজ নামে ২জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, তাঁরা আর এই ধরনের অপরাধ করবে না বলে মুচলেকা দিয়েছেন। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে এই উপজেলায় অবৈধ ভাবে বালু ভরাট অনেকটাই কমে এসেছে। প্রশাসন খবর পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলোমান থাকবে বলেও তিনি জানান।