নলছিটিতে বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা দায়ের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে অবৈধ বিদ্যুৎ-সংযোগ থেকে বিদ্যুৎ চুরি করার দায়ে এক ব্যবসায়ীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পন্থায় বিদ্যুৎ চুরি ও বিদ্যুতের লাইনম্যান ছাড়া মিটারের লক খোলার অপরাধে একজন কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করার দায়ে মিটার মালিক নলছিটি পৌরসভার পোলেরহাট বাজারের সমেদ আলীর কে আসামি করে ১৬ সেপ্টেম্বর বিকেলে নলছিটি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ওজোপাডিকোলি মোঃ ফিরোজ হোসেন সন্যমত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিদ্যুৎ আইন ২০১৮ র ৩২ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। যাহার স্মারক নম্বর ৫০২।

সূত্রে জানা গেছে, মিটার মালিক সমেদ আলীর ছেলে মোঃ শুক্কুর আলী ইলেকট্রিক কাজ জানার সুবাদে এমন অপকর্মে জড়িয়েছেন। তিনি নিজেকে বিদ্যুৎ অফিসের লোক বলে পরিচয় দিয়ে থাকেন।

বিদ্যুৎ চুরির বিষয়ে নলছিটি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন সন্যমত বলেন, আমি কর্মরত থাকা অবস্থায় কোন ব্যক্তি প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি করিতে পারিবে না। সে যেই হোক তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় নলছিটির বিদ্যুৎ চুরি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। নলছিটি পৌর এলাকাকে অচিরেই ১০০% বিদ্যুতায়নের আওতায় আনতে কাজ চলছে।