নলছিটিতে রাতের আঁধারে তালা ভেঙে চুরি

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে রাতের আঁধারে তালা ভেঙে ২টি ভ্যানগাড়ি চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ডহরা গ্রামের হতদরিদ্র দিনমজুর মোঃ উজ্জ্বল হোসেন হাওলাদার ও রবিউল হাওলাদার গেরেজ থেকে তালা ভেঙে ছিকল কেটে ভ্যানগাড়ি ২টি চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতের কোনো এক সময় এই গাড়ি ২টি চুরির ঘটেছে বলে ধারণা করছেন মালিকরা।

ভুক্তভোগী ভ্যানগাড়ি মালিক উজ্জ্বল হাওলাদার ও রবিউল হাওলাদার জানান, আমার বাড়ির পাশ্ববর্তী বিন্দুঘোষ গ্রামের পাকা সড়কের উপর বিভিন্ন রকম ছিকল দিয়ে প্রতিদিনের মতো গাড়ি রেখে আসি এবং অপর জন তার নিজ গ্রাম ডহরা পাকা সড়কের পাশে গেরেজে গাড়ি রেখে আসেন। সকালে গিয়ে দেখতে পায় তালা ভেঙে ছিকল কেটে গাড়ি ২টি নিয়ে গেছে।

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে হতদরিদ্র পরিবার ২’টির সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই ভ্যানগাড়ি। গাড়ি চুরি যাওয়ায় তাঁরা কান্না ও হতাশায় ভেঙে পড়েছেন। এবিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।