নলছিটিতে র‌্যাব এর অভিযানে মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
ঝালকাঠির নলছিটিতে র‌্যাব অভিযান চালিয়ে মোঃ শাহাদৎ মোল্লা (৩৫) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নলছিটি থানাধীন পশ্চিম কামদেরপুর সাকিনস্থ মতিউর রহমানের বসত বাড়ি একজনকে আটক করে। আটককৃত শাহাদৎ মোল্লা নলছিটির মৃত মতিউর রহমান মোল্লার ছেলে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২৭০ (দুই শত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।