নলছিটিতে লকডাউন অমান্য করায় পুলিশ সদস্যকে ২০ টাকা জরিমানা

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে প্রয়োজন বিহীন চলাচল করায় ৩৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে। এসময় এক সাংবাদিককে ৫০ টাকা ও এক পুলিশ সদস্যকে ২০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে পৌরসভার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, করোনা পরিস্থিতিতে যারা সরকারি বিধিনিষেধ অমান্য করবেন তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।