নলছিটিতে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নলছিটি প্রতিনিধি।।
মানুষের দেহকে সুস্থ্য রাখতে সাধ্যের মধ্যে সর্বোত্তম স্বাস্হ্য সেবা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে ঝালকাঠির নলছিটিতে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল ৪ টায় সিদ্ধকাঠি ইউনিয়নের গোছরা বাজারে চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারের সভাপতিত্বে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

এ সময় স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচনা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এমডি মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া,কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সিকদার,নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেরাজুল ইসলাম সেলিম, দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপ্ন কুমার দাস,সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মাষ্টার।