নলছিটির দপদপিয়া’য় বন্ধুমহলের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত

রূপালী ডেস্ক।।
নলছিটি উপজেলার দপদপিয়া’য় বন্ধুমহলের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ মে) দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন অ্যাডভেঞ্চার ওয়াটার ওয়েজে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

বন্ধুমহলের উদ্যোক্তা আওলাদ হোসেনের উদ্যোগে রমজানে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়।

উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (মোল্লা), দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশ সহ বন্ধু মহল’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।