নলছিটি পৌরসভার প্যানেল মেয়র পলাশ তালুকদার

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
নবনির্বাচিত নলছিটি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় নলছিটি পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও পৌর কাউন্সিলরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১ নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর মোঃ পলাশ তালুকদারকে প্যানেল-১ ঘোষণা করা হয়।

এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্যানেল মেয়র-১ পলাশ তালুকদারের উপর অর্পিত দায়িত্ব স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পালন করবেন এমনটাই সুশীল সমাজের প্রত্যাশা।