নলছিটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০ নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে পৌরসভা অডিটোরিয়ামে ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, অবহেলিত নলছিটি পৌরসভার উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন উন্নয়ন করেছি। ৩য় শ্রেণীর পৌরসভা থেকে ২য় শ্রেনীতে উন্নত করেছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক খাঁন সাইফুল্লাহ পনির উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মদ।

নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খাঁন তার বক্তব্যে বলেন, আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আমাকে নলছিটি পৌরসভায় নৌকার মনোনয়ন দিয়েছেন বলেই আমি বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছি। আমি আমির হোসেন আমু এমপি’র নির্দেশনায় নলছিটি পৌরসভাকে উন্নত ও সমৃদ্ধ পৌরসভার হিসেবে গড়ে তুলতে চাই।