নাজিরপুর ইউপি নির্বাচনে হাবিবুল্লাহ ভুইয়ার লাঙ্গল মার্কার সমর্থনে শোভাযাত্রা

রূপালী ডেস্ক।।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বরিশালের মুলদী উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেলেন আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ ভুইয়া এনামুল। তারই আলোকে এনামুল ভুইয়ার পক্ষে লাঙ্গল মার্কার সমর্থনে এলাকার জনগন একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন।

শনিবার (১৩ মার্চ) উপজেলা মুলাদী উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল ভুইয়ার পক্ষে শতাধিক লোক নিয়ে একটি আনন্দ শোভা যাত্রা বের করে রামারপোল,কাচিচর,সাহেবের চর,জালালপুর,চর নাজিরপুর, পশ্চিম নাজিরপুর, ঘোষেরচর, মধ্যে নাজিরপুর, পূর্ব নাজিরপুর ও বানিমর্ধন সহ নাজিরপুর ইউনিয়ন এর সকল স্থানে শোভা যাত্রা করেন।

শোভা যাত্রায় জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ ভুইয়া এনামুল নের্তৃত্বে এ মটর সাইকেল শোভা যাত্রায় আরও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবের ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন তালুকদার ও জাতীয় যুব সংহতি ইউননি সভাপতি রিয়াদ হোসেন সরদারসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনের লক্ষে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন এনামুল ভুইয়া তারই সমর্থনে এলাকার সাধারণ ভোটারগন  শোভা যাত্রা টি করেন। দিনভর এই আনন্দ শোভা যাত্রা এলাকায় সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন।