নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ ২০

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বার) রাত ৯টার দিকে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।