নারী আদি মুল

নারী আদি মুল
-বিপ্লব গোস্বামী

নারীকে কেন করছ হেলা
নারীই তো আদি মুল;
নারীর জন‍্য এসেছ ভবে
নারীই দিয়েছে কুল।

পরুষ বলে গায়ের জোড়ে
বড়াই কর কিসে;
নারী ছাড়া সংসারটা ভাই
ষোল আনাই মিছে।

নারীর গর্ভে দশ মাস-দশ দিন
নিরাপদে হয়েছ বড়;
নারীর স্তন‍্যে লালিত হয়ে পুরুষ
তব দেহ করেছ দড়।

বংশ রক্ষা করতে পুরুষ
নারীকে করে সাথী;
নারীই তো দেয় পুত্র-কন‍্যা
নারীই দেয় জ্ঞাতি।