‘নারী’

‘নারী’

।।মাহফুজা রিনা।।

নারীর আসলে কোনো বাড়ি হয় না, ঘর হয় না,
হয় না কোনো বসতি।
নারী শুধু রক্ষী, রক্ষা করতে অপরের বেসাতি।

তারা শুধু ভেসে যায়,
সারাদিন রাত্রির বুক চাপা কান্নায়।
নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থিরতায়,
নারীর আসলে ঠিকানা কোথায়?

পৃথিবীর সকল মায়া ছুঁয়ে যায় সে
বার বার দুর্বার ইচ্ছায়।
তবুও নেই, তার প্রতি মানুষের নেই কোনো মায়া।

মানুষের অন্তঃসার পীড়ন আর অবহেলা,
ঢেকে রাখে তব তাকে নিপীড়িত অনলোজ্জ্বল ছায়া।
মাঝে মাঝে অনুভবে নিতে চায়
আকাশের প্রতি বিশ্বাস,
শান্তি মেলে না তবু নীল লোহিতের তরে শেষ নিঃশ্বাস।

অবশেষে থামে সব, ডেকে ডেকে মন হয় সাড়া,
অকুল অন্ধকারে ফেটে পড়ে মন, হয় স্বপ্ন হারা।
বেলাশেষে গোধূলী নামে, ধরনী দোলে,
বাঁকা চাঁদ পড়ে ঝুলে,,,,
নারীর তবু কোনো বিশ্রাম নাই যে।

দিন-রাত পারাপার যত করি তবু তার,
নেই, নেই সুখের দেখা নেই কভু আর।
সময় অন্তহীন অফুরান,
বুক ফাটা কান্নায় বয়ে যায় এই গান।

দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
০১/১০/২০২০