না ফেরার দেশে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ

অনলাইন ডেস্ক।।
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিকেল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। আগামীকাল বুধবার (১৫ জুলাই) বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ফখরুল।