নিরব ভালোবাসা

নিরব ভালোবাসা
-রুদ্র অয়ন

মেঘবালিকা, আমি তোমার
ভালোবাসা কিনা জানিনে,
তবে তুমিই আমার ভালোবাসা।

এটা ঠিক তখন আমি
খুব অনুভব করি
যখন আমার
বুকের বাঁ পাশে
অস্থির অস্থির লাগে।

তুমিহীনে ক্ষণে ক্ষণে
আমার হৃদয়ে শূন্যতা
জেগে ওঠে,
ধুধু বালুচর
মরা গাঙের মতো
মহাশূন্যতা বুকের গভীরে!

আবার ভিসুভিয়াসের
লাভার আগুনের মতো
পুড়ে পুড়ে কয়লা হয়
আমার হৃদয়!

মেঘবালিকা, তুমি
ভালোলাগার চোখে
নাকি ঘৃণার চোখে
দেখো জানিনে!
তুমি ভালোবাসো কিনা
তাও আমি জানিনে!

আমিতো পাওয়ার আশায়
ভালোবাসিনে তোমায়
নাইবা হলে তুমি আমার।
তোমার প্রিয়জনদের নিয়ে
তুমি ভালো থেকো
খুব ভালো থেকো।