নীল আকাশ

নীল আকাশ
-সালমা ইসলাম
নীল আকাশের মেঘের ভেলায়
মেঘ হয়ে আমি ভাসবো
রোদ্র ছায়ার খেলায় আমি
মাঝে মাঝে মিষ্টি হাসবো।

আমার একলা আকাশ
সাজাই আমার ইচ্ছে মত,
কখনো মেঘ,কখনো বা বৃষ্টি
কখনো আবার স্বপ্ন আছে যত।

নীল আকাশ কখনো আমায়
বাঁধে সুরের মায়ায়,
কখনো আবার রঙধনু যে
হাত বাড়িয়ে ডাকে আমায়।

সন্ধ্যা হলে নীল আকাশ ঢেকে যায় আঁধারে
আমিও ফিরি আপন নীড়ে,নিয়ে ব্যথা হাজারো
আবছা আলোয় তাহার সনে হয় কতো লুকোচুরি
অপেক্ষায় থাকি দিনের আলোয়
দেখবো কখন তোমাকে…নীল আকাশ…