নেপথ্যের একটা তুমি

নেপথ্যের একটা তুমি
-হেলেন রহমান

যাকে যত সুখী অথবা দুঃখী
আমরা বলি না কেন
যে যত কঠিন অথবা
নরম মনের মানুষ হোক না কেন
প্রত্যেকের জীবনের নেপথ্যে
একজন ” তুমি” বলে কেউ থাকে।

হয়ত তার হদিস
অনেকের জীবনে কেউ কখনও পায় না
তব যে পোষণ করে
বিশেষ ” তুমিকে” সে ঠিকই জানে
তার নিজস্ব ” তুমিটার” জন্য
তার কেমন টান,কত আগ্রহ!

কতটা অভিমান কিংবা অভিযোগ!
হয়ত কারো ” তুমির” সাথে
অন্যকারো ” তুমির” ততটা
সাদৃশ্য থাকে না বাস্তবতায়
তব যেন প্রত্যেকের নেপথ্যের তুমিটা
যেন যার যার কাছে
নিতান্তই উচ্চমানের, অন্যতম!

নিরবে- নিভৃতে প্রত্যেকেই নিরিবিলি
যার যার ” তুমির” সাথে
একান্তে আলাপচারিতায়
অভিমানে কয়ে ওঠে কথা।

হয়ত পাওয়া যায় না
সেই ” তুমিরুপী” প্রিয়জনকে সমূখে
তব যত না বলা কথা
তাকে বলেই মন খোঁজে সান্ত্বনা!

২২.০৮.২০২০