নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে খুন করে পালিয়েছে শ্বশুর

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালী সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের নতুন বাড়িতে ছায়েরা খাতুন প্রকাশ রেখা (৪০) নামের এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীকে এলোপাতাড়ি চুরিকাঘাতে হত্যা করেছে শ্বশুড় আবদুল মান্নান।

ঘটনাটি ঘটেছে রোববার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ইটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের নতুন বাড়িতে।

নিহত রেখা কুয়েত প্রবাসী মোঃ বাবুলের স্ত্রী। ও অজুনতলা ইউপির মানিকপুর গ্রামের মোঃ হানিফের মেয়ে। তাদের বিবি আমেনা (১৬), সাইফুল ইসলাম শাওন(১৪) ও জাফর ইসলাম (১০) নামের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

খবর পেয়ে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এখন পর্যন্ত ঘাতক আবদুল মন্নানকে আটক বা গ্রেফতার করতে পারেনী পুলিশ।

নিহত গৃহবধুর স্বামী কুয়েত প্রবাসী বাবুলের সঙ্গে বিগত ১৮ বছর আগে উপজেলা ৫ নং অজুনতলা ইউনিয়ন মানিকপুর গ্রামের মোঃ হানিফের মেয়ে রেখার সঙ্গে বিবাহ হয়।

রোববার বেলা ১১ টারদিকে ঘাতক শ্বশুড় পারিবারিক কলহের জেরে ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি চুরিকাঘাতে হত্যা করে। এখনও থানায় কোনো মামলা হয়নি।