পটুয়াখালীতে মানবপাচার চক্রের সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে সোহরাব গাজী (৫০) নামে মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটক সোহরাব গলাচিপার আমখোলা ইউনিয়নের বাসিন্দা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাতে গলাচিপার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রাম থেকে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সোহরাবকে আটক করা হয়।

আটক ব্যক্তি র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচার চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার করে আসছিল। আর এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের বেকার যুবকরা। আটক সোহরাবকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।