পটুয়াখালীতে মা-বাবার দাম্পত্য কলহে মেয়ের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালী সদর উপজেলাধীন লোহালিয়া ইউনিয়নের দক্ষিন লোহালিয়া গ্রামের মীম আক্তার (১১) নামে সপ্তম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী’র মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মীম দক্ষিন লোহালিয়া গ্রামের হাবিব খান এর মেয়ে।

নিহতের স্বজন জানায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) নিহতের মা-বাবা বাড়িতে ঝগড়ায় লিপ্ত হয়।

এর কিছুক্ষন পরে নিহতের মা-বাবা ঘরের বাহিরে গেলে কিশোরী মীম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীম স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

উক্ত ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।