পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন চৈতা সাকিনস্থ মোঃ নাসির হাওলাদার এর বসত ঘরের ভিতরে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তি মির্জাগঞ্জ থানা চৈতা গ্রামের মো. আইয়ুব আলী হাওলাদারের পুত্র মো. নাসির হাওলাদার (৪৫)। তার কাছ থেকে ১৫৩ (একশত তিপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৫,২০০ (পনের হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুর রহিম বাদী হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।