পটুয়াখালীতে র‌্যাবের অভিযান: ১৯৩ পিস ইয়াবাসহ আটক ১

রূপালী বার্তা।।
পটুয়াখালীর দুমকিতে অভিযানে চালিয়ে ১৯৩ পিস ইয়াবাসহ মামুন সরদার(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮)।

শনিবার (১২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাতানি এলাকার কালভার্ট মোড় থেকে তাকে আটক করা হয়। রোববার এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

আটককৃত মামুন সরদার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পশ্চিম জাটেরা গ্রামের মোঃ হাবিব সরদারের ছেলে।

র‍্যাব জানায়, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন সাতানি এলাকায় অভিযান চালিয়ে মামুন সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বরিশাল র‍্যাব-৮এর সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।