পটুয়াখালীতে র‌্যাব-৮ এর অভিযান, ২ শীর্ষ সন্ত্রাসী আটক

রূপালী বার্তা।।
পটুয়াখালী জেলার মহিপুর বিশেষ অভিযান চালিয়ে ২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। শনিবার (১৭ অক্টোবর) রাত ১ টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- পটুয়াখালীর সুধীরপুর মহিপুর মো. এছহাক জোমাদ্দারের ছেলে সোহাগ জোমাদ্দার(৩০) ও সফদার খন্দকারের ছেলে মোঃ ফারুক খন্দকার (৫০)।

র‌্যাব জানায়, পটুয়াখালীর মহিপুর থানাধীন একটি মাছের আড়ৎ এর সামনে কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় সোহাগ জোমাদ্দার ও ফারুক খন্দকারকে আট করা হয়। তাদের কথা মতো আড়ৎ ঘরের চৌকির তোষোকের নিচে রাখা ০২ টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড কার্তুজ, ০১ টি বিদেশী রিভলবার, ০৮ রাউন্ড গুলি এবং ০২ টি চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।