পটুয়াখালীর মাদক কারবারি বরগুনায় গ্রেফতার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে একশ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ( গোয়েন্দা) পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌর শহরের বটতলা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মেহেদী হাসান পটুয়াখালীর খাপড়াভাঙ্গা ইউনিয়নের সুধিরপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ওসি আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করতেন। শুক্রবার সকালে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে একশ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।