পত্রিত পুস্পরেনু

পত্রিত পুস্পরেনু
-মোহাম্মদ এমরান

আহা আজি প্রাণের সঞ্চার হোক
আকাশে বাতাসে স্বর্গ ও মর্ত্যে সব কিছুতে!

আবার ফিরে পেতে চাই স্নিগ্ধতা
খরাতে ধরাতে হাসিতে খেলিতে!

হয়না যেনো পুরনো বদনের সুশ্রিতা
মিছে অভিমান সুধিতে!

স্বপনে জাগরণে বুনিতে চাই যে স্বপন
আঁখি মিলাইয়া তোমারি আঁখিতে!

তোমারি প্রাণে আমার মিলাইয়া প্রাণ
চাই যে সদাই হরষে মজিতে।

আমি যে এক মরু তট যেন
তোমার বৃষ্টি ধারায় চাই যে ভিজিতে।

কেন অবেলায় আমারে ফেলিয়া
চলিছ কোথায় কোন কাননের ফুল খুঁজিতে।

তব বিনা তোমারি হৃদয়ের দহন
হবে কি কখনও আমারি হৃদয়ের
পরিস্ফুটন পুস্প রেনুতে।

আমি যে সাগরও সমীরণে বিলাইয়া নিজেকে
উড়াইয়া বেড়াই তোমারে করিতে লালন
আমারও আমিতে।

তুমি তো সদাই হারাইয়া ফেলো
নিজেকে তব গোত্র ছাড়িয়া
পত্রিত ফুলের সুপ্তিত অলিতে।

রচনা: ০৮/০৪/২০২১