‘পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ’

মোঃ ফয়সাল হাসান, নেছারাবাদ।।
ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোঃ মোহেব্বুল্লাহ বলেছেন, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ। ইসলাম শান্তির ধর্ম। এদরবার ইসলামের সকল নিয়মকানুন অনুস্মরন করে দীনি তালিম দিয়ে থাকে।

তিনি তার সকল মুরিদানের প্রতি আহবান জানিয়ে বলেন, সন্তানদের ইসলামী শিক্ষাদিতে হবে সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এ থেকে পরিত্রানের একমাত্র পথই হচ্ছে কোরান ও সুন্নার আদলে জীবন গড়া। সুদ ঘুষ আজ সমাজকে পরিবেষ্টিত করেছে। পথভ্রষ্ট এসব মানুষকে পথ দেখানোই আমাদের কাজ। সকলকে ইসলামী আদলে জীবন গড়ার আহবান জানান।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) জোহর নামাজ বাদ ছারছীনা শরীফের ১৩২তম ইছালে সওয়াব মাগফিলের আখেরী মোনাজাতের পূর্বে এসব কথা বলেন। তিনি বয়ান শেষে দোয়া পরিচালনা করেন।

এর আগে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউলকরিম জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল বক্তৃতা করেন।