পরাজিত শক্তির দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে-মেয়র রুবেল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার দুর্ষাহস দেখিয়ে পরাজিত শক্তিরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলের নেতৃত্বে রবিবার বেলা ১২টায় ভাস্কর্য ভাঙ্গার সাথে সংস্লিষ্ঠদের দ্রুত গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক কাজী মাইনুল আহসান সবুজ, সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল সিকদার, আলী আহম্মেদ সিকদার, মিজানুর রহমান দেওয়ান, প্যানেল মেয়র আঃ রব, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, সেন্টু আকন, মোহাম্মদ হোসেন ভাইয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন নলী, গাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, জুনায়েত আহসান খান তিলক, অপু হাওলাদার, রাসেল হাওলাদার, হানিফ হাওলাদার, সিরাজুল ইসলাম, ফিরোজ খান, এস এম রাসেল, তপু হাওলাদার, পৌরসভার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন প্রমুখ।