পাথরঘাটায় কুমিড়ের চামড়াসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় ৭ফুট লম্বা একটি কুমিড়ের চামড়াসহ রিপন গোলদার (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশানের সদস্যরা। রোববার (১০ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের সময় উপজেলার কাঠালতলী ইউনিয়নের ওই গ্রামে থেকে আটক করা হয়।

আটক রিপন গোলদার একই এলাকার মো. নাজেম গোলদারের ছেলে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিনজোনের পাথরঘাটা স্টেশানের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে রিপন গোলদার নামের এক ব্যাক্তিকে একটি কুমিড়ের চামড়াসহ আটক করা হয়েছে। তাকে বন্য প্রানী সংরক্ষন আইনের মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জকর্মকর্তা মো. মনিরুল হক জানান, আটক রিপন গোলদারকে ভ্রাম্যমান আদালতে বন্য প্রানী সংরক্ষন আইনে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ৩ মাসের কারাদন্ড দেন এবং চামড়াটি সংরক্ষন করা হয়েছে।