পাথরঘাটায় ঘরের পাটাতন চাপায় শিশুর মৃত্যু!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় ঘরের পাটাতন চাপা পড়ে ৫ মাসের শিশু গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কিবরিয়া একই ওয়ার্ডের মো. কবির হাওলাদারের ছোট ছেলে।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রতিদিনের মতো শিশু কিবরিয়াকে গোসল করিয়ে ঘরের খাটে শোয়ানো হয়। এমন মুহূর্তে জরাজীর্ন ঘরের পাটাতন ভেঙ্গে পাটাতনসহ চালের ড্রাম খাটের ওপর শুয়ে থাকা শিশু কিবরিয়ার ওপর পড়ে। তাৎক্ষনিক পাথরঘাটা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমানাতুল্লাহ পারভেজ বলেন, এখানে নিয়ে আসার পর মৃত্যু হয় শিশুটির।