পাথরঘাটায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় পিকেএসএফ এর অর্থায়নে ও সংকল্প ট্রাস্টের বাস্তবায়নে ১২ হাজার টাকা করে ১৬ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সংকল্প ট্রাস্টের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়।

এ সময় সকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ এর সভাপতিত্বে উস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুল ইসলাম, সংকল্প ট্রাস্টের প্রশাসন বিভাগের প্রধান মনিরুজ্জামান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।