পাথরঘাটায় পাখির সাথে শক্রতা

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় ডাল ক্ষেত নষ্ট করায় শাহআলম নামের এক কৃষক বিষ দিয়ে শতাধীক কবুতরসহ নানা প্রজাতির পাখি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ৫টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে এই ঘটনা ঘটে।

মঠেরখাল গ্রামে ক্ষতিগ্রস্থ কবুতর খামারী সেলিম মোল্লা ও ফিরোজ মিয়া জানান, প্রতি বছর এই সিজনে দক্ষিণাঞ্চলে মূগডাল চাষের বাম্পার ফলন হয়। যখন গাছে ফলন ধরে তখন কবুতরসহ নানা ধরনের পাখি ঝাক বেঁধে মূগডাল ক্ষেতে বসে খাবার খায়। তখন অসৎ কিছু কৃষক কবুতর ও ঘুঘু পাখিসহ নানা প্রজাতির পাখি নিধন করার জন্য নানা কৌশল অবলম্বন করে। এবছর বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত গাছে কোন ফল ধরেনী। এ কারণে শাহ আলম নামের এক কৃষক কবুতর ও ঘুঘুসহ নানা প্রজাতির পাখি মারার জন্য ধানের সাথে বিষ মিশিয়ে তার ক্ষেতে ছিটিয়ে দেয়। ওই বিষক্ত ধান খেয়ে শতাধীক কবুতর, ঘুঘু ও বাবই পাখিসহ নানা প্রজাতির পাখি মারা যায়। এ সময় আক্রান্ত ঘুঘু পাখি গুলো ধরার সময় শাহ আলমসহ কয়েকজনকে গ্রামের লোকজনে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কবুতর খামারী সেলিম মোল্লা ও ফিরোজ মিয়াসহ ১০ থেকে ১২ জনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দোষী ব্যাক্তির বিচার চেয়ে মামলা করবেন বলে জানান। তারা ক্ষেত থেকে শতাধীক মৃত কবুতর ও ঘুঘু পাখি সংরক্ষন করেছে।

পাথরঘাটা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, আমি রাত ১০টার পরে বিষয়টি শুনেছি।

বুধবার সকালে ঘটনা স্থলে গিয়ে ঘটনার যাচাই বাছাই করেছি। পাথরঘাটা উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সুলতানার সাথে আলোচনা করে বন্যপ্রানী আইনে ব্যাবস্থা নেয়া হবে।