পাথরঘাটায় সংরক্ষিত বনে গরু চড়ানোয় বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেগে ওঠা বিহঙ্গদ্বীপে বনবিভাগের সংরতি বনাঞ্চলে গরু চড়ানোয় বাধা দেয়ায় বনবিভাগের বনরী (ওয়াসার) মো. ছগিরকে (৫২) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে একই এলাকার মো. শাহিন মিয়ার বিরুদ্ধে। বুধবার (২১ এপ্রিল) দুপুরে বনবিভাগের তত্বাবধায়নে ওই বৃদ্ধকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধা ৬টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছগির একই এলাকার মৃত তাছেন উদ্দিনের ছেলে।

তিনি বলেন, বিহঙ্গদ্বীপে বন বিভাগের সংরতি বনাঞ্চলে গরু চড়ানো নিষিদ্ধ হওয়া সত্বেও একই এলাকার হযরত আলীর ছেলে শাহিন মিয়া দীর্ঘদিন ধরে গরু ছেড়ে বনাঞ্চল নষ্ট করে। আমি অনেকবার তাকে নিষেধ করলেও মানেনি। এ কারণে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ইফতারি নিয়ে বিহঙ্গদ্বীপে ডিউটিতে যাওয়ার পথে পুর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে আমাকে ভারী লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ব্যপারে অভিযুক্ত শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনা শোনা মাত্রই আমরা আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন, এখন পর্যন্ত এ রকমের কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেযা হবে।