পাথরঘাটায় স্বতন্ত্রপ্রার্থী প্রচারণায় বের হলেই মাইক ছিনিয়ে নেয় নৌকার কর্মীরা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
আগামী ৩০ জানুয়ারি বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের নাতি সুমন ও দলীয় নেতাকর্মীরা সহ স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণা একেবারেই বন্ধ করে রেখেছে। প্রচার প্রচারণায় বেরহলেই তারা রাস্তায় পথ আটকে স্বতন্ত্র প্রার্থীর মাইক ছিনিয়ে নেয়। গত কয়েকদিনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করেছে তারা। এমনকি স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলকে গৃহবন্দি করে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এ বিষয়গুলো পাথরঘাটা থানাকে জানালে তারা তেমন কোন ব্যবস্থা নেয়নি বলে জানান স্বতন্ত্রপ্রার্থীর ভাই বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ।

তিনি আরো বলেন, নৌকার প্রার্থী আনোয়ার আকন তার নাতি সুমনসহ তার ভারাটে গুন্ডা দিয়ে আমাদের লোকজনের ওপর প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। আমরা এসব বিষয়ে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয় না।

স্থানীয় সুশীলসমাজ জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করা একটি গণতান্ত্রিক অধিকার এই অধিকার এখন আস্তে আস্তে ক্ষমতার কাছে হেরে যাচ্ছে। স্থানীয় সুশীলসমাজ আরও জানিয়েছেন মানুষ ভয়ে কথা বলতে পারে না। কারো ক্যাম্পেইন করতে পারে না এ কেমন রাজনীতি। এগুলো কি ইতিহাসের কোন রাজনীতির স্বর্ণাক্ষরে লেখা আছে? তবে স্থানীয় সুশীল সমাজ আরও জানিয়েছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তাদেরকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এই আশা নিয়েই আমরা রইলাম।

এসব বিষয়ে শতভাগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা। তিনি বলেছেন, আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে নয়টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট থাকবে। কোস্টগার্ডের তিনটি টহল টিম থাকবে। র‌্যাবেরটহল টিম, প্রত্যেক ওয়ার্ডে পুলিশের একজন ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টর একজন এএসআই ও কয়েকজন কনস্টেবল সহ আনসার বাহিনী থাকবে।