পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন হাওলাদার (৮০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা ছত্তার খা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আমজাদের বাড়ি কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামে।

প্রত্যাক্ষদর্শী জুয়েল মাহমুদ জানান, ছত্তার খা এলাকা থেকে আমজাদ হোসেন বাড়িতে যাওয়ার পথে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মাথায় প্রচন্দ আঘাত প্রাপ্ত হয়। তাৎখনিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষন পর মৃত্যূ হয়।