পাথরঘাটায় হরিনের মাথা, চামড়া ও পা উদ্ধার

এএসএম জসিম, পাথরঘাটা (বরগুনা)।।
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি মাথা, ৩টি হরিনের চামড়া ও ১২ টি পা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পাথরঘাটা বনবিভাগের কাছে এ গুলো হস্তান্তর করেছে।

এর আগে রাত ১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এ গুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় একটি পাতিলে কিছু আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা দিকে কোস্টগার্ড অভিযান চালিয়ে সেখানে গিয়ে রাত ১টার দিকে পাতিলে হরিনের ৩টি চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করা হয়। পরে সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয় আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।