পিতার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাবা গিয়াস উদ্দিন বেপারির (৬৫) ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে লিমন বেপারি(৩২) নিহত হয়েছে।

সোমবার (০৭ জুন) বিকাল ৫টার দিকে দেউলভোগ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত গিয়াসকে আটক করেছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, কয়েক বছর ধরেই ছেলে লিমন তার বাবা গিয়াস উদ্দিনের কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিল। এ টাকা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। আজ বিকালেও লিমন দোকানে গিয়ে বাবার কাছে টাকা নিয়ে ঝগড়া তৈরি হয়। এক পর্যায়ে মারধর করতে শুরু করলে দোকানের ভিতরে থাকা ছোড়া আত্নরক্ষার জন্য বাবা হাতে নিলে ছেলের বুকে আঘাত লাগে। এরপর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।