পিতার দীর্ঘায়ু ও মায়ের রুহের মাগফিরাত কামনায় মেয়র সাদিক আব্দুল্লাহ

রূপালী ডেস্ক॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে দোয়া মোনাজাতটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ তালুকতার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেনসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার পিতার রোগমুক্তি কামনা এবং তার পিতার দীর্ঘায়ু কামনা করেন। এর পরেই তিনি তার মাতা প্রয়াত শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন।