পিরোজপুরের সাজাপ্রাপ্ত আসামি পুনরায় ইয়াবাসহ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে ডিবি পুলিশের নেতৃত্বে মাদক মামলার দুই বছর সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাসুদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিপি পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পিরোজপুর জেলার টোনা ইউনিয়ানের মরিচাল গ্রামের আঃ মান্নান ছেলে মোঃ মাসুম ইতিপূর্বে দুই বছর মাদক মামলায় সাজ শেষে বাড়ী পুনারায় মাদক বিক্রয়ের সাথে জড়িয়ে পড়ে। আজ সকালে পিরোজপুরের ডিপি উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ.এস.আই ওলিউল্লাহসহ পুলিশের একটি টিম লখাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ইটের রাস্তায় ইয়াবা বিক্রয় করার সময় ৫০ পিজ ইয়াবা সহ গ্রেফতার করে ইয়াবা ব্যবসায়ী মাসুদকে। মাসুদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়।