পিরোজপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে পিস্তলসহ মো. শিপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে তাকে শহরের বলেশ্বর ব্রিজের টোল ঘর এলাকা থেকে আটক করা হয়।

আটক শিপন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাংপাচপোতা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসাইন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে বলেশ্বর ব্রিজের টোল ঘর এলাকা থেকে শিপনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিপনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।