পুলিশের অপেশাদার কর্মকান্ডের সুযোগ নেই: বিএমপি কমিশনার

রূপালী ডেস্ক।।
“অপরাধ নির্মূলে বাংলাদেশ পুলিশের অপরিসীম সক্ষমতা রয়েছে, অপরিনামদর্শী বা অপেশাদার কর্মকান্ডের সুযোগ নেই। শনিবার (০৯ জানুয়ারি) সকাল ১০ টায় চাঁদমারি পুলিশ অফিসার্স মেসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের (বিএমপি) পুলিশ কর্তৃক “উদ্দীপনা মূলক কর্মশালা- ২০২১ এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, আমরা রাষ্ট্রের সুরক্ষায় অতি বিশ্বস্থ আগুয়ান এক বাহিনী যাঁদের জনগণকে পাশে নিয়ে অগ্রভাগ থেকে সেবা নিশ্চিত এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সেই চেতনা অবশ্যই বজায় রেখে নতুন বছরের উদ্দম কাজে লাগিয়ে আরও শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে তুলে ধরতে হবে।

বিএমপি কমিশনার বলেন, পৃথিবীর সব মানুষ খারাপ হলেও “মা” এর কোন বদনাম যেমন অসহনীয়, তেমনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশের কোন বদনাম অসহনীয়। নির্ভূল নিরেপক্ষ তথ্য উপস্থাপন করেও কখনো কখনো ক্ষণিকের বদনাম পোহাতে হয়। সুতারং মানবাধিকার সমুন্নত রেখে, নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা প্রয়োগ করতে হবে। সরকারের দেয়া সর্বোচ্চ সুযোগ সুবিধায় সন্তুষ্ট থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে, নিয়ত ঠিক রেখে চাকুরী করলে বেহেশতে যাওয়ার পথ সুগম রয়েছে। প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে,পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা,অগ্রহনণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।

কর্মশালায় অতিথি স্পীকার হিসেবে ” শিষ্টাচার ও সদাচরণ ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ -পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।