প্রতিদিন এক মুঠো করে বাদাম খেলে কি হতে পারে জানেন?

রূপালী বার্তা।।
এতদিন যে মুকুট আপেলের মাথায় ছিল, তা এক প্রকার ছিনিয়ে নিল বাদাম। আর এমনভাবে এই কাজটি করল যে একেবারে শিরনামে চলে এল ছোট্ট এই প্রাকৃতিক উপাদানটি! কম করে ১০০-২০০ বছর তো হবেই। সেই থেকে চিকিৎসকেরা মনে করতেন যে নিয়মিত আপেল খেলে শরীরের এত উন্নতি ঘটে যে জীবনে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনই পরে না। কথাটির মধ্যে বাস্তবিকই কোনও ভুল ছিল না। কিন্তু বাঁধ সাধল দাম। দিন দিন আপেলের দাম আকাশ ছোঁয়া হতে থাকলো। ফলে বিকল্প রাস্তা কিছু আছে কিনা সেই নিয়ে শুরু হল খোঁজ খবর।

অবশেষে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন যে হাসতে হাসতে আপেলের জায়গা নিতে পারে বাদাম। সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গেছে অল্প খরচে চিকিৎসককে দূরে রাখতে হলে বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। একাধিক খনিজ এবং ভিটামিনে পরিপূর্ণ এই খাবারটি শরীরের অন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন খেলা দেখাতে শুরু করে যে একাধিক মরণ রোগ দূরে থাকতে বাধ্য তো হয়ই, সেই সঙ্গে শরীর এমন চাঙ্গা হয়ে ওঠে যে তাতে আয়ু বৃদ্ধি পায়।

এত দূর পড়ার পর নিশ্চয় এবার বাদামের গুণাগুণ সম্পর্কে জানতে ইচ্ছা করছে? তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক বাদাম নামক সুপার ফুড টির নানাবিধ কার্যকারিতা সম্পর্কে। এক্ষেত্রে মূলত ৬ টি উপকারিতা পাওয়া যায়। যেমন-

১. মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বসা এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাটসহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না।
২. শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে
৩. বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামনি ই, শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষদের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনও ভাবে ক্ষতের সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনও প্রভাব পরে না।
৪. ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে।
৫. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে চলে আসে।
৬. খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।