প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ভান্ডারিয়ার তোফাজ্জল হোসেন মিয়া

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)।।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান মো: তোফাজ্জল হোসেন মিয়া। তিনি ভান্ডারিয়া পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের মরহুম আলহাজ আজাহার উদ্দিন মিয়ার সেঝ ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

এর পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে দ্বায়িত্ব পালন করেছেন। তার পদোন্নতিতে ভান্ডারিয়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।